আমাদের কথা খুঁজে নিন

   

গেল বৎসরের লাভ লোসকান হিসাব কইরা ঝাক্কি খাইলাম!

ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো
আজকে লেখার জন্য হাত কুর কুর করতেছে...কিন্তু কি নিয়া লেখমু ভাইবা...দিলটা বেচইন হইছে। কইতে পারেন- ক্যা গতকাইল না লেখলি?ব্যানানা বাংলাদেশ-৩ (গডফাদারের স্টিমুলাস মূলা) আরে মিয়া ওইটাতো সুশীল লেখা, আজকে কুশীল কিছু লিখতে হাত চুল্কায়। গত এক বছরে ...আই মিন ১৪১৫ বঙ্গাব্দে কি করলাম এই হিসাব করতাম চাই। মেমরী চিপে ব্যাড সেক্টরের জন্য...সব কিছু ইয়াদ আসতাছে না...দেখি ট্রাই নিয়া ১৪১৫ এর শুরুটা হইছেল একটা তৈল কম্পানীতে...তখন সবে ১ মাস কাটছে ...মানে হানিমুন প্রিয়ড...যেকোন চাকরির পয়লা ২ মাস হইলো হানিমুন প্রিয়ড। আস- যাও, বেতন লও।

এই চাকরিটার সবচেয়ে খারাপ দিক ছিল...রোজ সকাল ৯ টায় অ ফিসে আসতে হইতো। আপনেরা কইতে পারেন সব অফিসই তো ৯ টায়। নেহ। বারি স্যারের জাহাজ নির্মান অফিস ছিল ১১টায়, ব্যাটা বুয়েটের প্রডাকট (নিকৃষ্টতম) তাই নাইট ফাইটের ধারাটা অফিসেও জারি রাখছিল। তাই সকালের ধাক্কাধাক্কি, বাসের চিপাচিপি...তেমন খাইতে হয় নাই।

সকালে বাসের (২ মাইল লম্বা) লাইনের সামনে একটা সিউডো লাইন বানায়া...সবাইরে কট খাওয়াইতাম... বিনিময়ে কিছু গাইল খাইতে হইতো...হজম করতে প্রবলেম হইতো না। হেহে। ব্রাক, ইষ্ট ওয়েষ্টের হাল ফ্যাশনদার ছাত্রী(!), আর গুলশানের অফিস পাড়ার স্লিভলেস আন্টিদের সাথে বাসে ঝুল্লি খায়া যাওয়া আসাটা মন্দ লাগতো না! আরেকটা জিনিস রেগুলার করতাম, অফিস থিকা...বিবিধ কাজের ভান ধইরা বাহির হয়া...নিকুঞ্জতে যাইতাম...খালার বাসায়। .... ঘুমাইতে। আর অফিসের মোবাইলতো আছেই।

সারাক্ষন কথা কইতাছে, আমি কথা না কইলেও, মোবাইল কথা কচ্ছে । মাঝে মাঝে বাংলা ক্যাটের কামাইল কিষান গুলার সাথে দেখা করতে যাইতাম...চামে চা সিঙ্গারা খাইতাম, ফুলঝুরিতে। একবার মাসের মোবাইল বিল আসল...২হাজারের উপরে...টাকলা বস আমারে রিমান্ডে ডাকলো। আমার বিলটা দেখায়া কয় "এখানে কত লেখা?"। আমি কইলাম ২১৭০টাকা।

এরপরে তার বিলটা দেখায়া কয় ..."আমার বিল ৫৩৭ আর তোমার ২১৭০টাকা...ব্যাপার কি? তোমার চেয়ে আমি কি কম কথা বলি, সিঙ্গাপুরে কথা বলতে হয়(আসলে মাসে একবার), ফ্যামিলি আছে...আর তুমিতো আনম্যারিড, প্রেম টেম করো নাকি?(ডিস্কাও!)... এই ২১৭০টাকার মদ্দে কত টাকা অফিসের পারপাসে বলছো"...। আমি আমতা আমতা কইরা কইলাম "স্যার , সবাইতো আপনাকে ফোন করে, আর আমাকেতো ফোন করতে হয়"। পরিস্কার দেখলাম স্যারের টাকটা ঝকমক কইরা উঠলো। এইটা মনে হয়, আমার দেয়া সেরা তেল...বেকসুর খালাস পাইলাম সেদিন তয় কেমনে প্রাইভেট জব কইরা টিকতে হবে...এইটা শিখা গেছিলাম। ১ নাম্বার কাজ।

আপনের যত জুনিওর কলিগ আছে এগুলার কাছে...দেখাইতে হবে, এইটা একটা ফাউল চাকরি। এই চাকরি না কইরা girls college এর সামনে আচার বেচাও ভাল। আর বসের কাছে কইতে হবে, জুনিওর গুলা কোন কাম পারে না...সব আপনেই করেন...আরোও কিছু বাতাস কানে দিতে পারলে আরো আপনি সাফল্যের সিড়ি দিয়া তরতর কইরা আগায়ে যাবেন… ২ নাম্বার কাজ। অলঅয়েজ একটা বিজি বিজি ভাব নিতে হবে...হাটবেন ১০০কিমি স্পীডে। ফরফর আওয়াজ কইরা কাগজ উলটাইবেন।

কাষ্টমার/ ক্লায়েন্ট ফোন করলে...বসের টেবিলের কাছে গিয়া রিসিভ করবেন। এক রিং এ রিসিভ করা যাবে না...কমপক্ষে ৫/৭ টা রিং হবার পর ফোন ধরবেন। এরপরের টিপস গুলার জন্য ফোন করেন...০১৭১৭****** সাফল্য আপনের দরজায় আইসা দাড়ায়া থাকবে না, দরজা ভাইঙ্গা ঢুকিবেক! এরপর একদিন অফিস থিকা বোনাস নিয়া নিরুদ্দেশ হইলাম। তারপর দলিল লেখক হইলাম। ফেসবুক, ব্লগ...জার্নাল পেপার(সাইন্টফিক গুলবাজি), ঘবেষনা।

ফেসবুকের বুকে তেষ্টাইতে পারলাম না কেন তা আগের পোষ্ট কইছি (আমার বউ কই? )। ফাসবুকে খালি বিয়ার ছবি। আসলাম সামুতে। * পোস্ট করেছেন: ১৮টি * মন্তব্য করেছেন: ৬২৬টি * মন্তব্য পেয়েছেন: ৩৮৮টি * ব্লগ লিখেছেন: ১ মাস ৪ সপ্তাহ * ব্লগটি মোট ১২২৪৪ বার দেখা হয়েছে আর কাজিয়া বিবাদতো লাইগাই রইছে...কো(পড়েন"কু")সুপারভাইজার, দ্যাশের সকল ভন্ড রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, মিলিটারী.....ডিপার্টমেন্ট...ব্লগ ...বিবিধ কিসিমের লড়াই... জীবনের লড়াই, জীবিকার লড়াই... এখন যৌবনের লড়াই করার জন্য কাউরে দরকার...তাইলে ফুল ফ্লোতে ঘরে বাইরে "দিবানিশি...জলে স্থলে অন্তরীক্ষে যুদ্ধ" করতাম পারতাম! --------------------------------------------------- অন্যান্য পুষ্ট- খুচা দ্যান ব্যানানা বাংলাদেশ-৩ (গডফাদারের স্টিমুলাস মূলা) ব্যানানা বাংলাদেশ-২ (প্রথম আলোর ইহুদীডিম্ব!) ব্যানানা বাংলাদেশ-১ (ইকোনমিক হিটম্যান) কন্সপিরেসি থিওরী-পারট ৩ (সিউডো-জ়ঙ্গি রাষ্ট্রের ছায়া)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।