আমাদের কথা খুঁজে নিন

   

কোন এক অজানায়

^^^^^^^^^

চলেছি আমি- কোন এক অজানায়, পরিচিত সেই অনিশ্চয়তায়। চেনা দুঃখের সাথে, একচিলতে সুখের আশায়। চেনা মানুষেরা যখন ভুল করে, ভুল বুঝে, আমার ভালবাসা যখন শুধুই প্রহসন! ভাবে, আমি শুধুই উচ্ছন্যে যাওয়া কেউ। তখন তাদের চোখে চোখ রাখতেই আমি বুঝি- এ সবই মিথ্যে বাঁধন। কি লাভ মিথ্যাকে বেশীদিন বাঁচতে দিয়ে! তাই একা, মেঘহীন অমাবশ্যায় শুধু হেঁটে যাওয়া।

তারা যেমন দুর করতে চায় জঞ্জাল যত- আমিও তেমনি মুক্তি চাই। মিথ্যে ভালবাসার অভিনয় বল, কয়দিন সওয়া যায়? নির্ঘুম রাতেরা আমার, প্রতিদিন ঝলসানো কোন সকালে পরিণত হবে, চাইনা আর। আমার জীবনের স্বাদ নিতে চাই, একান্ত নিজের মত। চলেছি আমি- কোন এক অজানায়, পরিচিত সেই অনিশ্চয়তায়। চেনা দুঃখের সাথে, একচিলতে সুখের আশায়।

------------------------------------------------------------------------ * ছবিটা Flickr হতে নেওয়া

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।