আমাদের কথা খুঁজে নিন

   

ফটো ব্লগ -- ঘুরে দেখা চারপাশ -- পর্ব : ২ -- করমজল, এক টুকরো সুন্দরবন

ছাগু তোষণ নীতি নির্ভর মডারেশন প্রক্রিয়াকে ধিক্কার জানাই. ব্লগের এক কোনায় জেনোসাইড বাংলাদেশের লোগো ঝুলিয়ে ছাগু তোষণ নীতির নামে ভন্ডামি বন্ধ করুন... নইলে এই মডারেশন নীতি নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে থাকার নাটক বন্ধ করুন.. ব্লগ পর্যবেক্ষনে, আপাতত শুধু কমেন্টাই..

পর্ব : ১ -- মংলা থেকে সুন্দরবন পর্ব : ২ -- করমজল, এক টুকরো সুন্দরবন -------------------------------------------------- মংলা থেকে রওনা হয়ে সুন্দরবন পৌছতে পৌছতে সেই দুপুর। কিছুতেই কর্মরত বনবিভাগের লোক আমাদের মাঝ দুপুরে সুন্দরবনের ভিতরে নৌকা নিয়ে ঢুকতে দিবে না। তাদের আশংকা আমাদের ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে আর বনে বাদাড়ে তো আর দুষ্ট লোকের অভাব নাই। কি আর করা নৌ ভ্রমন তো হলো অন্তত। মাঝি পরামর্শ দিলো করমজল ঘুরে দেখার, ঘুরতে গিয়ে বুঝলাম কেন সুন্দরবনের প্রাকৃতিক সপ্তাশ্চর্যের একটি হওয়া উচিত।

ফিরে আসার সময় বারবার ভেবেছি আবার এখানে আসতে হবে, অনেক সময় নিয়ে ঘুরে ঘুরে প্রকৃতির এই রূপ উপভোগ করতে হবে। করমজলের কয়েকটি ছবি... বাঘ মামারে জীবিত দেখি নাই তো কি হইছে, বাঘের কংকাল দেখনও বা কম কিসের। মামায় মইরাও হা কইরা তাকায় আছে, খালি সামনে হাতখান দিয়া দেখেন, দেহি কার কত বুকের পাটা। হরিণের পুরা কংকাল কেন রাখে নাই বুঝলাম না। মনে হয় উপরের বাঘ মামা খাইয়া ফেলছে।

খাঁচার মধ্যে হরিন আর বানর একলগে ঘুরাঘুরি করতাছিলো। হরিণের ফটু তুলতে পারছি কিন্তু বান্দরগুলা আমাগো দেইখা কই যে লুকাইলো তয় ফটু তে দুই একডার লেন্জা দেখন যাইতাছে ইনি হইতেছেন কুমির খালা। দেইখাই ভয় লাগে ডিসকভারি মার্কা একখান শট নিতে চাইছিলাম আরকি। আল্লাহ জানে প্রানে বাচাইছে কুমির খালার ছানা পোনা। এইরকম অনেক গুলা ছানাপোনার খাঁচা আছে।

ঠান্ডা পানি দেইখা পুস্কুনিতে ঝাঁপ দিছেন তো গেছেন। কুমির খালু এই পুস্কুনিতেই থাকেন কিনা। ইহা হইতেছে এইখানকার ওয়াচ টাওয়ার। দুই সিঁড়ি উঠতেই ভয়ংকর কাঁপা কাপি শুরু করে দেয়। তবুও সাহসী বাঙালী উপরে উঠবেই আহারে জাহাজডা হেই সক্কাল থিকা এক জায়গায় খাড়ায়া আছে।

অফিসে কাম নাই তাই চামে চামে ফটু গুলান পুষ্টাইলাম। ভালো লাগলে কইয়া যাইয়েন, সামনে আরো নয়া নয়া জায়গার ফটু পোষ্ট দিমুনে। অখন যাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।