আমাদের কথা খুঁজে নিন

   

কবি জয়দুল প্রত্যাখান করলেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত পদক

``চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই। তা প্রকাশ করতে যদি লজ্জাবোধ হয়, তবে সে ধরনের চিন্তা না করাই বোধ হয় ভাল।' -- প্রাচীন গ্রীক কবি ইউরিপিডিস (৪৮০-৪০৬ খ্রীঃ পূঃ)

আজকের দৈনিক 'সমকাল' পত্রিকায় খবরটা পড়ে আশাবাদ আরো দৃঢ় হলো, আমাদের সেই মানুষগুলো এখনো হারিয়ে যায় নি এবং যাবে না, যাঁরা নিজের শুদ্ধ আদর্শের পক্ষে দাঁড়িয়ে এখনো প্রতিবাদ করতে জানে ! ব্রাহ্মণবাড়িয়ার নিজস্ব প্রতিবেদকের বরাত দিয়ে খবরটি ছিলো এরকম- বিতর্কিত ব্যক্তিকে পদক প্রদান করার প্রতিবাদে আগের পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি স্বর্ণপদক প্রত্যাখান করেছেন। বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভার এক পর্যায়ে জয়দুল হোসেন বলেন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের আদর্শ ও চেতনার পরিপন্থী বিতর্কিত ব্যক্তিকে পদক দেওয়ায় আমি এ পদক প্রত্যাখান করলাম। উল্লেখ্য, স্থানীয় গুণীজন সংবর্ধনা পরিষদ গত ৮ বছর ধরে এ পদক প্রদান করে আসছে। প্রথম বছর পদক দেওয়া হয়েছিল সাহিত্যে কবি জয়দুল হোসেন ও সঙ্গীতে প্রয়াত সুবল দাসকে। এ বছর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি স্বর্ণপদক দেওয়া হয় ডা. বজলুর রহমানসহ পাঁচজনকে। ডা. বজলুর রহমান বিতর্কিত হওয়ায় কবি জয়দুল হোসেন তার পদক প্রত্যাখান করেন। [সমকাল পত্রিকার ইন্টারনেট ভার্সনটিতে কিছুক্ষণ আগে থেকে একসেস পাওয়া যাচ্ছে না বলে 'লোকালয়' বিভাগের ১২ পৃষ্ঠায় প্রকাশিত এ খবরটির লিঙ্ক এ মুহূর্তে দেয়া গেলো না বলে দুঃখিত।]


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।