বেওয়ারিশ বাক্যগুলো ... ১>> অযথা চায়ের কাপে কেন যে গ্রীষ্মকে ধরতে গেলাম ! এরপর থেকেই অনাহুত শূন্যতার যন্ত্রণা নিয়ে শীত আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে ... ২>> কাঁচের আড়ালে এক এক ক'রে বেড়ালেরা পশম খুলে গায়ে মেখে নিচ্ছে পাতাদের ঘ্রাণ । পরাজিত প্রতিবিম্বের ছুটি হোক এবার ... ৩ >> এ ঘরে ও ঘরে উঁকি মেরে এক ক্লান্ত পরিযায়ী নিজ ঘরে এসে দ্যাখে - অতৃপ্ত উনুনের ধোঁয়ারা কী মসৃণ - লেগে গেছে দরজায় ... ©শিবলী শাহেদ ২৭০৫২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।