আমাদের কথা খুঁজে নিন

   

কেস স্টাডি ঃ ০১ যৌতুক এর অপমান সহ্য করতে না পেরে হাসিনার আত্ত্হত্যা



কেস স্টাডি ঃ ০১ যৌতুক এর অপমান সহ্য করতে না পেরে হাসিনার আত্ত্হত্যা সীতাকুন্ড উপজেলার গুলিয়াখালী গ্রামে এক পিতৃহীন দরিদ্র পরিবারের কিশোর কন্যা হাসিনা বেগম (১৪)। একই ইউনিয়নের পার্শ্ববর্তী ভাটেরখিল গ্রামের জনৈক দিদার-এর সাথে তার বিয়ে। কিন্তু বিয়ের ১৫দিন পর হাসিনা বেগম কীটনাশক পান করে নিজের বিছানায় আতœহত্যা করে। এলাকাবাসী জানায়, হাসিনার বিয়েতে বর পক্ষকে ৫০ হাজার টাকা যৌতুক দেয়ার কথা ছিল। এই নিয়ে হাসিনার মা ও ভাই যৌতুক দিতে হচ্ছে বলে হাসিনাকে গালাগাল করে ।

যেন যৌতুক দিতে হচ্ছে এটা তার অপরাধ। তারা তাকে প্রচন্ড অপমানজনক কথা বলে। “মরে যেতে পারিস না , বিষ খেতে পারিস না’’ ইত্যাদি ইত্যাদি কথা বলে। এইদিকে যেহেতু হাসিনার পরিবার দরিদ্র্ ,যৌতুক-এর ৫০ হাজার টাকা দেয়া তাদের পক্ষে সম্ভব নয়। দিতে হলে একমাত্র জমিটিও বিক্রি করে দিতে হবে।

তাই পরদিন সকালেই সত্যি সত্যি হাসিনা বিষপানে আতœহত্যা করে। আরেকটি জীবন যৌতুকের বলি হয়ে পৃথিবী থেকে বিদায় নিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।