কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....
আমার বাড়ীর এমন কোন স্থান নেই। প্রতিটি জায়গা তন্ন তন্ন করে শুধুই খোঁজ করে চলছি। কয়েকটি বেশ পুরোনো বছর দশেক হবে হয়ত। আমার শো- কেসে রাখা ছিল। আপনাদের কাছে তার মূল্য হয়ত মনে হবে যাচ্ছে তাই কিন্তু আমার কাছে তা একটা মহামূল্যবান রত্ন।
কারন অনেক দিন তাকে সযত্নে ডায়নিং টেবিলের সৌন্দর্য বৃদ্ধিতে এবং পিপাসায় ঠান্ডা কমল পানীয় হিসাবে আমাদের কাছে খুবই সমাদৃত ছিল। আমি এই বোতলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার বিলুপ্তির সাথে সাথে কয়েকটি খালী বোতল রেখে ছিলাম। সযত্নে এখন খোঁজে পাচ্ছি না। তার একটি ঐতিহাসিক গুরুত্ব আমি উপলব্ধি করতে পেরেছিলাম। কোকা-কোলা কর্তৃপক্ষ এখন তার ব্যাবসায়ীক স্বার্থে একটি পরিপূর্ন কোমল পানীয় ভর্তি কাচের বোতলের খোঁজ করছে।
তাদের পন্যের ধারাবাহিক ইতিহাস রক্ষায় এবং নতুন বাজার সৃষ্টির জন্য তারা একটি পরিপূর্ন কাচের বোতলের খোঁজ করছে। আমার কাছে ছিল। এখন পাচ্ছি না। হয়ত পাব । হয়ত পাব না।
আমি কোন কিছুই ফেলনা ভাবি না। ফেলে দিতে চাই না। এই কাঁচের বোতলে ভর্তি হয়ে আর কোন দিন কোকা-কোলা ফিরে আসবে না তা আমি উপলব্ধি করতে পেরেছিলাম। পুরনো জিনিস সংরক্ষনে আমার ব্যাপক আগ্রহ আছে। প্রয়োজনের সময় এই অতি মূল্যবান বোতল না পাওয়ায় আমি বড় মন কষ্টে আছি।
একটা বড় প্রাপ্তি থেকে বঞ্চিত হলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।