লগ্নি করেছি তোমার
ভুল, তাই
ভুলময় জীবনের অপার মহিমা
গেয়ে যেতে খুঁজি না
দ্বিধার দ্বৈরথ। পথ
কাছে এলে তাকেই
জড়িয়ে ধরি , আর বলি আমাকে
নিয়ে যাও ভুবনের অপর ডাঙায়
যেমন করে পাখিরা ভোরের গায়ে
পালক ফেলে যায় ..................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।