Great Minds Discuss Ideas... Average Minds Discuss Events... Small Minds Discuss People
Ares হল P2P (পেয়ার টু পেয়ার) ফাইল শেয়ারিং সফটওয়্যার। হয়তো আপনারা
অনেকেই প্রয়োজনীয় ফাইল ডাউনলোড করার জন্য বিভিন্ন P2P অথবা bittorrent
সফটওয়্যার ব্যবহার করেছেন। কিন্তু আমার কাছে Ares কে সবচায়তে ভালো মনে
হয়েছে। কেন? কারন এটা ব্যবহার করা সহজ। এখন Ares সম্পর্কে কিছু
সাধারণ তথ্য দিচ্ছিঃ
১) Ares একটি ফ্রি ওপেন সোর্স ফাইল শেয়ারিং প্রোগ্রাম।
২) এর সর্বশেষ ভার্সন BitTorrent এবং Shoutcast Radio Stations সাপোর্ট করে।
৩) আপনি Ares এর মাধ্যমে মিউজিক থেকে মুভি, সবকিছুই ফ্রি ডাউনলোড করতে পারবেন।
৪) সম্পূর্ণ মুভি ডাউনলোড না করেও প্রিভিউ দেখা যায়। এর ফলে ফাইল এর প্রিন্ট কোয়ালিটি সম্পর্কে আগেই ধারনা পাওয়া যায়।
৫) এর সার্চিং সাকসেস রেট খুব ভাল।
বাকিটা এই লিঙ্ক থেকে জেনে নিন http://aresgalaxy.sourceforge.net/
লক্ষ্য করুনঃ
--> যেসব মুভি ফাইল এর এক্সটেনশন .xvid, .DVDrip সেসব ফাইল ডাউনলোড করুন। সাধারন ভাবে তাদের প্রিন্ট কোয়ালিটি ভাল হয়।
--> কিছু Codec ইন্সটল করার প্রয়োজন হতে পারে যেমনঃ "XVid" অথবা "AC3 audio filter" । এই লিঙ্ক হতে প্রয়োজনীয় Codec অথবা plugins খুজে নিন http://www.wmplugins.com/
--> যেকোন ফাইল/কন্টেন্ট ডাউনলোড করার পূর্বে খেয়াল করুন কতজন ইউজার এর কাছে উক্ত ফাইল/ কন্টেন্টটি আছে। ইউজার সংখ্যা বেশি হলে আপনি ডাউনলোড স্পীড বেশি পাবেন।
কোন প্রশ্ন বা মতামত থাকলে জানাবেন।
ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।