আমাদের কথা খুঁজে নিন

   

ভাল লাগা মন্দ লাগা

এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।

চারদলীয় জোট নেত্রী আজ মহাসমাবেশে যে ভাষন দিয়েছেন, তা অনেক ইতিবাচক ছিল। বিশেষ করে গত শাসন আমলে ভুল ভ্রান্তির জন্য ক্ষমা চাওয়া, এবং একসাথে দেশ চলানোর অঙ্গিকার খুব ভাল লেগেছে। পুরো বক্তব্যটি বেশ জোড়ালো ছিল। বিশেষ করে- "আমার দেশের বাইরে কোন ঠিকানা নেই।

"- এই বক্তব্যটি বেশ গেছে। অতীত নিয়ে কাঁদা ছোড়াছুড়ি না করে দেশকে সামনে এগিয়ে নেওয়ার আহবানও ভাল লেগেছে। ভাল লেগেছে ডায়েসে বুলেট প্রুফ গ্লাস না দেওয়ার বিষয়টিও, বিশেষ করে মহাজোট নেত্রীর বুলেট প্রুফ গ্লাসের ভেতর থেকে জনগনের কাছে থাকার আহবান, আমার ভাল লাগেনি। এই ক্ষেত্রে খালেদা জিয়া সাহস এর পরিচয় দিয়েছেন। খারাপ লেগেছে শেখ হাসিনার আবেগ আপ্লুত হয়ে যাবার বিষয় টিও, বারবার পরিবার হারানোর কথা বলে, জনগনের সহমর্মিতা আদায়ের চেষ্টা ভাল লাগে নি।

তার পরিবার ছেলে বাইরে পড়াশুনা করেছে, এই কথা তিনি ভাষনে বলেছেন যা খুব অপ্রাসঙ্গিক মনে হয়েছে। আমার মনে হয়, স্বামী সন্তান নিয়ে যে পরিবার হয় সেই পরিবার তার আছে। অপরদিকে, চারদলীয় জোট নেত্রী একজন বিধবা, তার দুই সন্তান আজ অসুস্থ এবং তার থেকে অনেক দূরে অবস্থান করছেন, আমার মনে হয় নির্বাচনী প্রচারণায় এটা একটা বাঁধা হতে পারতো....কিন্তু তিনি খুব শক্ত হৃদয়েরও পরিচয় দিয়েছেন। এখানে কেবল আমার ভাল লাগা মন্দ লাগা প্রকাশ করলাম। এতে একটা পক্ষে আমাকে ক্যাটাগোরাইজড করা যেতে পারে.......গতকালের পোষ্টের পরে অনেক বিশ্লেষন করেছি আমি..........কাকে ভোট দেব, সেটাই খোঁজার চেষ্টা করছি।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।