আমাদের কথা খুঁজে নিন

   

যা বলা উচিত ছিল, যা বলিনি, যা কখনও বলব না

তোমার অস্তিত্বে সন্দিহান, তবু্ও সদাই তোমায় খুঁজি

আজ আমার জন্মদিন। জন্মেছিলাম নিম্ন-মধ্যবিত্ত পরিবারে, একই অবস্থার মাঝে বড় হইছি। এখনও নিম্ন-মধ্যবিত্তই আছি। এদেশের বেশিরভাগ নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মতো আমার ফ্যামিলিতেও জন্মদিনের রেওয়াজটা এখনও তেমনভাবে চালু হয়নি। তবে নভেম্বর মাস এলে পরিকল্পনা করি, এবারের জন্মদিনটা নিজে নিজে খুব উপভোগ করব।

এই পরিকল্পনার ফাকেই দেখা যায় দুই তারিখ পার হয়ে তিন তারিখ এসে গেছে। হতাশ হয়ে তখন নিজেকে বলি, 'আরে গতকালনা আমার জন্মদিন ছিল'। আট-দশ বছর আগে কেউ একজন মনে করিয়ে দিত। মনে করিয়ে দিবে, বা শুভেচ্ছা জানাবে, এমন কেউ নেই এখন। আজকে 'টিপু' যখন আমাকে জন্মদিনের কথা মনে করিয়ে দিলেন তখন পুরনো 'তার' কথা খুব মনে পড়ল।

মানুষ হিসেবে আমি কঠিন ও রুক্ষ এবং মোটেও স্মৃতিকাতর নই। কিন্তু 'টিপু', আপনি আমাকে স্মৃতিকাতর করলেন। ব্লগ ছেড়েছি বিশেষ একটা ব্যক্তিগত কারণে। এটা নিয়ে বলার অনেক কিছু ছিল। তখনও বলিনি, কোনদিন বলবও না।

কারণ নৈতিক শিক্ষা বা মানবতাবোধ কিছুটা হলেও আমার মাঝে অবশিষ্ট আছে। তবে ব্যক্তিগত কারণের বাইরেও অন্য যে কারণে ব্লগ ছেড়েছি তা হলো দেশের সাধারন মানুষের মঙ্গলের কথা চিন্তা করে। দেশের মানুষের মঙ্গল করার সামর্থ্য আমার নেই। কোনদিন হবেও না। কিন্তু অনেকেই দেশের মানুষের জন্য কাজ করেন, এতিমদের সেবা করেন, দেশকে সবচেয়ে বেশি ট্যাক্স প্রদান করেন, সিআইপি নির্বাচিত হন।

সে সমস্ত মহান মানুষদের পথকে নির্বিঘ্ন করতেই চলে গেছি। আমি চেয়েছি আমার কারণে এ সমস্ত মহান মানুষরা ব্লগ ছেড়ে চলে না যান। কারণ আমার চাইতে ব্লগে তাদের বেশি প্রয়োজন। নিজে দেশের সেবা না করলেও দেশসেবার অন্তরায় হতে চাইনি। তাই প্রচলিত 'বিদায়ী পোস্ট' না দিয়ে নীরবে চলে গেছি।

বলাবাহুল্য, আমার এই প্রস্থান বিফল হয়নি। ভার্চুয়াল জগতে ব্যক্তির ন্যায়-অন্যায়, ভাল-মন্দ বিচারের কোন সুযোগ নেই, প্রয়োজনও নেই। এখানে আসতাম লেখার জন্য, পড়ার জন্য। তর্ক করতে পছন্দ করতাম এবং সেটা অবশ্যই শালীনতার ভেতর থেকে। অনেকের সাথেই তর্ক হয়েছে।

কখনই ব্যক্তিগতভাবে নেইনি। তবে একটা সময় মনে হলো ব্যাপারটা আর ভার্চুয়ালী সীমাবদ্ধ থাকছেনা। আমি সাধারন মানুষ। আমি নিজের জন্যই বাঁচি। নিজের পরিবারের জন্য বাঁচি।

কাজেই মনে হইছে নিজের ও পরিবারের নিরাপত্তার খাতিরে আমার এই স্থান ত্যাগ করাই উচিত। আপনাদের ভালোবাসতাম। এখনও বাসি। সামহোয়ারকে ভালোবাসতাম। এখনও বাসি।

সে কারণে চেষ্টা করেও সামহোয়ার থেকে নিজেকে পুরোপুরি সরাতে পারিনি। এখনও অফলাইনে আপনাদের লেখাগুলো পড়ি। নিজেকে আপনাদের একজন মনে করি। ব্যক্তি আমি নই, যদি আমার লেখাগুলো আপনাদের ভাল লেগে থাকে তবেই আমার এই দীর্ঘ এক বৎসরের ব্লগজীবন স্বার্থক হবে। মানুষ হিসেবে নয়, একজন সাধারন লেখক হিসেবে মনে রাখলেই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব।

আবার হয়তো কোথাও না কোথাও আমাদের দেখা হবে। সবার জন্য অফুরন্ত ভালোবাসা। ভাল থাকুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।