আমাদের কথা খুঁজে নিন

   

সখী ভাবনা কাহারে বলে!

সন্দেহে আছি সত্য

ভাবনা আর চিন্তা নাকি এক বিষয় না। চিন্তারে নাকি যৌক্তিক হতে হয়। কবিরা যেমন নাম পাল্টায়, তেমন আর কি! একটু এদিক ওদিক। কবি শব্দটা বললেই পুরুষ পুরুষ লাগে। স্যাফো'ও যে কবি ছিল মনে পড়ে না।

আমি নির্বাচন নিয়া সত্যি টেনশনে আছি। তবে কবিসুলভ অজ্ঞান টেনশন করতেছি না। আবার বিজ্ঞানীদের লাহান কড়াকড়া কথাও বলতে পারতেছি না। অনেকগুলান মানুষ মারা গেছে এই নির্বাচন নিয়া,হুদাহুদি,তয় তাদের পরিবারের লোকগুলার ১২ টা বেজে গেছে,যার যায় সেই বোঝে। হাসিনা খালেদাও বুঝছিল।

তয় তাদের শোক ঢাকা পইড়া গেছে। অনেক বছর পার হইয়া গেছে তো। আর ক্ষমতা খুব আসল জিনিশ, মাদকের মতো। দেশে নির্বাচন পিছায়ে গেছে। পিছল না হইয়া গেলেই হয়।

কথ্য শেষ পর্যন্ত অকথ্য না হইলেই হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।