আিম আড্ডা মারেত ভােলাবািস, তেব তা অবশ্যই িনেজর কাজ েশেষ। অবসর সমেয় গান শুনেত ভােলাবািস।
আজ আমার মনটা বড্ড খারাপ। আমি যেখানটায় চাকরী করি সে কম্পাউন্ডের ভিতরে বেশ কিছু গবাদি পশু রয়েছে। তার মধ্যে একটি গরু গত শুক্রবার একটি সুন্দর ষাড় বাচ্চা প্রসব করে, এতে আমরা সকলেই অনেক খুশী হই।
বাচ্চাটি দেখতে সুন্দর। কিন্তু বাচ্চা প্রসব করার একদিন পর মা গরুটি আকষ্মিক অজানা রোগে আক্রান্ত হয়ে মারা যায় এবং তার ঠিক একদিন পরে অর্থাৎ আজ সকালে আরেকটি গাভী তার তিন মাসের বাচ্চা রেখে হঠাৎ পুর্বের মারা যাওয়া গরুটির ন্যায় অসুস্থ হয়ে পড়ে। অনেক চেষ্টা করার পরও তার অবস্থার কোন উন্নতি না দেখে সকলে মিলে সিদ্ধান্ত নেয় গাভীটিকে জবেহ্ করার। এতে আমিও সবার সাথে মত দিয়েছিলাম। কিন্তু গাভীটিকে যখন জবেহ্ করা হচ্ছিল তখল আমি পাশে দাড়িয়ে ছিলাম এবং বাচ্চাটি দুর থেকে তার মায়ের জন্য চিৎকার করছিল তখন আমি আর সহ্য করতে পারছিলামনা।
অনেকক্ষণ কেঁদেছি, নিজেকে শান্তনা দিতে পারিনি। পরে অফিসের সব কলিগরা এসে আমাকে শান্তনা দিলেন। গত রাতে প্রথম গরুটি মারা যাওয়ার পর রাতে একফোটাও ঘুম হয়নি আর আজ . . . . । একটি অসুস্থ এবং মা গরুকে মরতে দেখে আমি কেমন ছটফট করেছি। কিন্তু যারা মানুষ জবেহ্ করে তারা কিভাবে এত্তবড় জঘন্নতম কাজ করে, আমার ছোট্ট মস্তিকে ঢোকেনা।
যারা মানুষ খুন করে তারা পৃথিবীর সর্বনিকৃষ্ট পশু বলে আমার মনে হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।