অনেক কষ্টে বাংলা টাইপ করা শিখেছি। এক বন্ধু একদিন ওমনিক্রোন ক্লাবের লিঙ্ক দিলো সেখান থেকে অভ্র কীবোর্ড নামিয়ে তারপর এই এক সপ্তাহ ধরে আবোল তাবোল প্র্যাকটিস করে এই আজকে একটু তাড়াতাড়ি লিখতে পারছি। ইউনিকোড বাংলা জিনিসটা আসলেই মজার। সব জায়গায় লেখা যায়। তারপর একদিন একজন ব্লগের কথা বললো।
ব্লগস্পটে খুললাম। তারপর সামহোয়ারইনে এসে দেখি ওমা! এখানে দেখি সব ডিফল্ট করা। খুব মজা লাগছে এখন। গত তিনদিন ধরে সব মেইল বাংলায় লিখেছি। এখন ব্লগ পেয়ে কী যে খুশী লাগছে! আপনাদের খুব জ্বালাবো কিছুদিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।