Sad Cafe
তার প্রসঙ্গে
একেকবার বৃষ্টি দেখার আগে সঠিকমাত্রায় নিজ চোখকে বিশ্রাম দিন।
অতিমাত্রায় রোদভূক পাখির ডানা থেকে খসে পড়া পালক আপনাকে
হয়তো অন্য ধারনা দেবে। তবু বৃষ্টি দেখার আগে পর্যাপ্ত আপনার
চোখকে বিশ্রাম দিন।
আপনি জানালায় যাবেন না সচেতনভাবে যেন, এইমাত্র ত্রিতাল-ছন্দে
বৃষ্টি বাজিয়ে চলে গেলো যে; তাকে একবার চূর্ণপলক দেখার আগে
অযথাই বিভ্রান্ত হবেন না। শুধু তাকে ভাববার আগে সঠিকমাত্রায়
আপনার মনকে বিশ্রাম দিন।
-----------
আন্দালীব
২০০৭
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।