আমাদের কথা খুঁজে নিন

   

যদি তোমাকে পেতাম…

মানুষ পরাজিত হতে পারে কিন্তু কখনো ধ্বংস হয় না। - আর্নষ্ট হেমিংওয়ে

যদি তোমাকে পেতাম, চুম্বনে ভরাতাম হৃদয়। যদি তাকাতে এ চোখের গভীরে, জানতে এ ভালবাসা অব্যয়। তুমি পাশে বসলে আমার, দুঃখগুলি মিলাতো হাওয়ায়। হাসি-খুশি যেন প্রজাপ্রতি হয়ে, চারপাশ ভরাতো রঙিন ছোঁয়ায়।

তোমার কানে ফিসফিস করে বলতাম গোপন কথা। তুমি লজ্জায় মাথা নাড়তে, জানাতে অপারগতা। প্রতিদিন-প্রতিভোরে পুনরায় বইবো নতুন প্রেমের ভার। তোমাকে যদি পেতাম, প্রিয়, প্রতিরাতেই পূর্ণতা পেত অভিসার। দু হাত ধরে বসে রইতাম কালের গ্রাসের অপেক্ষায়।

তাই বলে ভালোবাসাহীন একটি দিনও কি যেতে দেয়া যায়। (পূর্বে আমার ব্লগে প্রকাশীত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।