আমাদের কথা খুঁজে নিন

   

উফ, টাইটেল ক্যান দিতে হয়?



অনেকদিন পর বাংলায় লিখতে ইচ্ছা করল। ব্লগস্পটে একটা বাংলা ব্লগ খোলার কথা ভাবলাম...সবাই দেখি খুলে। কিন্তু ঐখানে বাংলা ক্যামনে লিখব বুঝলাম না। তো এই বুদ্ধি বাইর করলাম...এইখানেই লিখব, প্রথম পাতায় না দিলে কারো নজরে পরার সম্ভাবনা কম। ঝামেলা একটাই, মাঝে মাঝে লিখতে গেলে ইংলিশ শব্দ চলে আসে, কষ্ট কইরা উপরে ইংলিশে ক্লিক, দেন লেখা, দেন আবার চেইন্জিং ইট ব্যাক টু ফোনেটিক...দুইন্যার ঝামেলা! esc key দিলে ইংলিশ, আবার esc key দিয়ে ফোনেটিক, এইরকম হইলে ভাল হইত।

ডেভু গুলা এই সামান্য জিনিসটা বানাইতে পারেনা? :@ ভাল লাগতেছেনা কোন এক কারনে। বুঝতেছিনা ক্যান। ভাইগা যাইতে ইচ্ছা করতেছে...কিন্তু সুযোগটা নাই। ভাবছিলাম শান্ত মনে কাত্যয়নী পুজা দেইখা আইসা তারপর নতুন প্রজেক্টটাতে হাত দিব, কিন্তু বদমাইস ক্লায়েন্টের এই উইকেই ট্রেইনিং দেয়ার শখ হইছে। মেজাজটা ক্যামন খারাপ লাগে? শুক্রবারের ছুটি ক্যানসেল কইরা অফিস করা লাগে কিনা এইটাই ভাবতেছি এখন।

এ্যাত এ্যাত কাজ। আর ভালো লাগেনা। ধুরো! আজকে কোন কাজ করিনাই। সারাদিন বইসা বইসা ছবি এডিট করলাম। পিকাসা তে।

ফোটোশপটা ইন্সটল করা দরকার। আইলসামির কারনে করা হইতেছেনা। আর ফোটোশপ ইন্সটল করতে গেলে মেসেন্জার, ফায়ারফক্স সব বন্ধ কইরা বইসা থাকতে হয়, উনি ইন্সটল হইতেও টাইম নেন মাশাল্লাহ কমনা! অতক্ষণ আমি কি করব? ও আচ্ছা, যা বলতেছিলাম..একটা ছবি এডিট কইরা আমি দেইখা নিজেই মুগ্ধ। তেমন কিছু করিনাই, ডি-স্যাট কইরা কালার টেমপ্রেচার বাড়াইয়া দিছি। রেজাল্ট দেইখা আমি ফিদা! আরো দুইটা তিনটা করছি, কিন্তু আর কোনটাই সুবিধার হয়নাই।

আরেকটা জিনিষ খেয়াল করলাম, ঠিকঠাক প্রসেস করতে পারলে সবথেকে সাধারন ছবিটাও অনেক অন্যরকম হইয়া যায়। নো ওয়ান্ডার সাম পিপল আর সো এগেইন্সট হেভি পোস্ট প্রসেসিং। আমিও! বাংলায় টাইপ করা একটু বিরক্তকর কিন্তু! এ্যাত এ্যাত যুক্তাক্ষর থিওরি মনে রাখার মত করে মানতে হইতেছে। যখন ডায়রি লিখতাম তখনতো লিখতাম হাতে। সো ধামধাম কইরা লিখা ফ্যালা যাইত।

এখন টাইপ করার ঠ্যালায় কি লিখুম সেইটাই ভুইলা যাই। যাইগা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।