ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো অবশেষে আন্তর্জাতিক মানসম্মত বিচার দেখতে পাইলাম। জিনিসটা কি জানার বড় খায়েশ ছিল। এক খুন করলে ফাসি আর গণহত্যায় যাবতজীবণ। এইটাই আন্তর্জাতিক মান। বাচ্চু রাজাকারের জন্য আফসোস লাগতেছে।
বেচারা জামাত করে না বইলা কেউ হরতাল দিলো না, বাস পুড়াইল না। একটাও নিরাপরাধ ম্যাঙ্গো পাবলিক কাবাব হইলো না- তাই ফাঁসির রায় বদলাইলো না
রায় নিয়ে দুইজন লোক কিছুটা সন্তুষ্ট। একজন রাষ্ট্রপক্ষের আইনজীবি
রায়ের বিরুদ্ধে অভিযোগ নেই রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির -প্রথম আলো
আরেকজন হইলেন টুকু
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, ‘ট্রাইব্যুনালের কর্মকাণ্ডে সরকারের যে কোনো প্রভাব নেই, তা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশের রায়ে প্রমাণিত হয়েছে। ’ এ সময় প্রতিমন্ত্রী জামায়াতের প্রশংসা করে বলেন, জামায়াতের তরুণ কর্মীরা নিজামী, মুজাহিদের চেয়ে ভালো--প্রথম আলো
সুতরাং, খুনীরা দলে দলে জামাতে যোগ দিন। দোজাহানের কামিয়াবি হাসিল করুন।
জয় বাংলা! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।