আমাদের কথা খুঁজে নিন

   

কিছু কিছু লেখার প্যারোডি করা সম্ভব নয়। এটা সে ধরনের লেখা ...

robindronaththakur@ymail.com

কুয়ার ধারে রবীন্দ্রনাথ ঠাকুর তোমার কাছে চাই নি কিছু, জানাই নি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে নিমের ছায়াতলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে বলে, ‘আয় গো বেলা যায়’। কোন আলসে রইনু বসে কিসের ভাবনায়!! পদধ্বনি শুনি নাইকো কখন তুমি এলে। কইলে কথা ক্লান্তকন্ঠে - করুন চক্ষু মেলে - ‘তৃষাকাতর পান্থ আমি।’ শুনে চমকে উঠে জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে। মর্মরিয়া কাঁপে পাতা, কোকিল কোথা ডাকে - বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লীপথের বাঁকে। যখন তুমি শুধালে নাম পেলেম বড়ো লাজ - তোমার মনে থাকার মতো করেছি কোন্ কাজ! তোমায় দিতে পেরেছিলাম একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা- আমি বসেই থাকি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.