একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।
আমরা এই ব্লগে একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে চলছি।
১. অনেক দিন ধরেই এক শ্রেণীর ব্লগার ধর্ম, বর্ণ, বা সম্প্রদায়ের কথা বলে একটা বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের কোন বিতর্ক দেশের কোন কাজে আসেনা, দেশের জন্য কোন মঙ্গল বয়ে আনেনা। যারা এধরনের বিভেদ সৃষ্টির চেষ্টা করে তাদের বিশেষ কোন উদ্দেশ্য আছে বলে মনে করি।
২. আরেকটা শ্রেণী অসাম্প্রদায়িকতাকে হাতিয়ার করে ইসলাম ধর্মের বিরুদ্ধে উঠে-পড়ে লেগেছে। তারা আল্লাহ-নবী-রাসূলের নামের বিকৃতি সহ কোরআণ-হাদীসের অপব্যাখ্যা দিতেও পিছপা হচ্ছেনা। সেই ক্ষেত্রে তারা সবসময় প্রটেস্ট করে নিজেদেরকে মুক্তিযুদ্ধ, দেশপ্রেমিক, রাজাকার এই সব শব্দ দ্বারা।
৩. আরেকটা বিশেষ শ্রেণীর ব্লগার আছে যারা সবসময় অন্য ব্লগারের দোষ ক্রুটি খঁজে বেড়ায় আর ঐ সব নিয়া পোস্ট দিয়ে ব্লগকে অস্থিতিশীল করে রাখে। তারা ভুলে যায় কোন মানুষই ভুলের উর্দ্ধে নয়।
এই ধরনের লেখাতে চলে গালাগালি, ঝগড়া। আর সেখানে যদি কোন সাধারণ ব্লগার ভুল করে কোন মন্তব্য করে বসে তাহলে আর কোন রেহাই নাই। আর যদি পোস্ট দিয়ে মতামতও জানাই তাহলে বিশেষ বিশেষণ প্রাপ্তি নিশ্চিত। ফলে সাধারণ ব্লগাররাও এসবে জড়িয়ে পরে নিজেদেরকে অন্তকোলহে ঠেলে দিচ্ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।