বিভিন্ন সূত্র থেকে জানা গেছে হাবিবুল বাশার ও ধীমান ঘোষ আইসিএলের (ইন্ডিয়ান ক্রিকেট লিগ) চুক্তিতে সই করতে আগেই চলে গেছেন ভারতে। অবশ্য এই তথ্য নিয়েও আছে ধোঁয়াশা, যেটা নেই শাহরিয়ার নাফীস ও অলক কাপালিকে নিয়ে। মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটে জেট এয়ারওয়েজের ফ্লাইটে তারা দিল্লী গেছেন। যাওয়ার আগে কথা বলে গেছেন সংবাদ মাধ্যমের সঙ্গেও। অর্থাৎ এদিন দুপুর দুইটায় পদত্যাগী ক্রিকেটারদের আসতে বলে দিলেও মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্পোরেট অফিসে কর্তাদের সামনে হাজিরা দিচ্ছেন না অধিকাংশই।
বিসিবি থেকে চিঠি পদত্যাগী ছয়জনকে চিঠি দিয়েই আসতে বলা হয়েছিল বলে জানানো হয়েছে। কিন্তু শাহরিয়ার নাফীসের দাবি তিনি বোর্ডের চিঠি পাননি। একারণেই বোর্ডে হাজিরা দেওয়ারও কোনো কারণ দেখেননি এই বাঁ হাতি ওপেনার। অবশ্য বোর্ডের এক শীর্ষ কর্তার এসএমএস পেয়েছেন বলে স্বীকার করেছেন তিনি। কিন্তু তারপরও বোর্ডে হাজিরা না দেওয়ার ব্যাখ্যা, ''এসএমএস তো আর যোগাযোগের আনুষ্ঠানিক উপায় হতে পারে না।
"
অবসর নেওয়ার পেছনের কারণ হিসেবে তার রাগ-ক্ষোভ-অভিমানের কথা বলেছেন আগেই। তবে তাই বলে ভবিষ্যতে জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছেটা তার মরে যায়নি, "আমি সবসময়ই জাতীয় দলের হয়ে খেলতে প্রস্তুত। কিন্তু এখন নয়। " আর আইসিএলে খেলাকে তেমন একটা অপরাধের চোখেও দেখেন না তিনি, "আইসিএলের ব্যাপারে আইসিসির কিন্তু কোনো লিখিত সিদ্ধান্ত নেই। এটা সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ডের ব্যাপার।
কাজেই বিসিবি যদি চায় তাহলে আমাদের জাতীয় দলে খেলাতেও পারে। এটুকু বলতে পারি আবার ডাকলে আমি জাতীয় দলের হয়ে খেলার জন্য ফিরবো। "
তার আগে আজই তাদের আইসিএলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে যাওয়ার কথা। নাফীস জানিয়েছেন চুক্তি সইয়ের পর আজ দিল্লীর সময় সন্ধ্যা ছয়টা নাগাদ তাদের নিয়ে একটা সংবাদ সম্মেলন আয়োজনেরও কথা রয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।