আমাদের কথা খুঁজে নিন

   

ডিম পাড়ে হাঁসে, খায় বাঘডাশে

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

এইটা খুব প্রচলিত প্রবাদ। মানে হইলো একজনের কাজের ফল আরেকজনে ভোগ করে। কোনো এক কবির কবিতায় পড়ছিলাম, উনি কইছেন পৃথিবীতে কিছু লোক নাকি সিঁড়ি হয় আর কিছু লোক ওই সিঁড়ি বেয়ে সফলতার শিখরে পৌঁছায়। এইসব ঘটনা প্রায়ই ঘটে।

দেখা যায় কেউ হয়তো ক্ষেত্র প্রস্তুত করলো আর অন্য কেউ আইসা ফলটা পকেটে তুললো। সেইটা দেইখাই হয়তো আমাদের দেশের লোকে এই প্রবাদটা তৈরি করছিল। এই প্রবাদের আরেকটা ভার্সন আমি শুনছিলাম। 'নেপোয় মারে দই। ' নেপো মানে হইলো নাপিত।

দই তৈরি করে দইঅলা। সে দই নাপিত কেমনে খায় সেইটা নিয়া একটা গল্প শুনছিলাম। গল্পটা ব্লগে শেয়ার করার জন্য খুব মনে করার চেষ্টা নিলাম। মনে পড়লো না। কী আর করা কথা দুইটা আপনেদের জানাইলাম।

কারো গল্পটা জানা থাকলে আওয়াজ দিয়েন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।