আমাদের কথা খুঁজে নিন

   

ঝরে যাওয়ার অপেক্ষায়

http://www.paybox.me/r/rihan

এই শহুরে রজনীর আলোর কোলাহল, বড় বড় অট্রালিকা, কিংবা আমার চিরচেনা ব্যস্ত পরিমন্ডল; কিছুতেই আজ আর মন বসে না, কোথাও ঘটেছে কোনো ছন্দপতন, নেই আর আগের সেই শিহরণ-- ব্যস্ত পথে ছুটে চলার, কেউ নেই কোথাও আমার কথা শোনার, সবার শুধু রুদ্ধশ্বাস আসা যাওয়া, আর প্রাণহীন মাংসপিন্ডের মতো কেবলই আমার পড়ে থাকা, তাদের তিরস্কার আমার প্রতি, তবুও আমার কেবলই নির্বাক অপলক চোখে তাকিয়ে থাকা, কারণ আমর দেহখানি অবশ, মনখানি হলুদ পাতার মতো-- ঝরে যাওয়ার অপেক্ষায়, হয়ত অচিরেই কোনো দমকা হাওয়ায় ঝরে যাবে, মিশে যাবে ধূলায়, ঝরা পাতার কান্নার আওয়াজ কেউ শুনবে না, কেউই হয়ত বলবে না 'বিদায়', কেউই হয়তো মনে রাখবে না, মায়ার পৃথিবীতে কেই বা মনে রাখে মায়ায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।