আমি উন্মাদ। আর জানেনই তো উন্মাদ কি করে .... আমরা হলাম সময়ের অতিথি
সময় দিয়েছে আমন্ত্রন
তাইতো এসেছি।
এখানে আমরা হাসছি খেলছি
আবার একে অন্যের দুঃখে
ব্যাথিত হয়ে কাদছি।
সময়কে উপভোগ করছি নিজের মত করে। ।
কিন্তু সময় যে বয়ে চলে নদীর স্রোতের মত।
নদীর স্রোত যেমন পাহাড় হতে সৃষ্টি হয়ে
একে বেকে চলে
আবার মিলিয়ে যায়
সাগরে
তেমনি সময়ও মুহুর্তে মুহুর্তে
মিলিয়ে যায় অসীমে।
তখন থাকবে না কেউ
থাকবে না হাসি
কান্না
স্নেহ
ভালোবাসা
যেতে হবে একাকী
এভাবেই বিদায় নিতে হবে আমাদের
সময়ের কাছ থেকে। । ।
। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।