আমাদের কথা খুঁজে নিন

   

এক ফুলে চার রঙ ধরেছে

রাজা

এক ফুলে চার রঙ ধরেছে ও সে ভাব-নগর ফুলে কি আজব শোভা করেছে। । ১ কারণ বারির মধ্যে সে ফুল ভেসে বেড়ায় একুল ওকুল শ্বেত বরণ এক ভ্রমর ব্যাকুল সে ফুলে মধুর আশে। । ২ মূল ছাড়া সে ফুলের লতা ডাল ছাড়া তার আছে পাতা এ বড় অকৈতব কথা সে পর ভাবে কই কার কাছে।

। ৩ ডুবে দেখ মন দেল-দরিয়ায় যে ফুলে নবীর জন্ম হয় সে ফুল তো সামান্য ফুল নয়, লালন কয়, যার মূল নাই দেশে। । -------------------------------------------------------------------------------- লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ২১৬ কথান্তরঃ ১ ও সে ফুলে ভাব-নগরে কি শোভা ধরেছে। ২ সে ফুলের মধুর আশে ঘুরতেছে।

৩ ফুলের ভাব কই কার কাছে। বাংলার বাউল ও বাউল গান, পৃ. ১০০ ‘লালন-গীতিকা’য় অন্তরা ও সঞ্চারীর স্তবকের স্থান-বদল হয়েছে। সঞ্চারীর ৪র্থ চরণ এভাবে লেখা হয়েছেঃ “প্রত্যয় হবে কয় কার কাছে। ” -পৃ. ৬৬

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।