আমাদের কথা খুঁজে নিন

   

এলেবেলে-১



একটা ব্যাঙেরছাতার নীচে আমাদের পরিচয়! তবু চকলেটগন্ধী বৃষ্টির জন্য কতো আয়োজন। কতো ওয়াগোন! কতো বগি, কতো প্রত্ন-অশ্ব ইঞ্জিন। তবু বিবিধ-বাতি আর টালমাটাল লাইটম্যান জানে, রাত এক বর্ণচোরা অধ্যায়। এখনতো তবে বাজির আসরে প্রশ্ন উঠতেই পারে। এভাবে নিরুপায় অথবা ভাগ্যের ষাড়ের চোখে লাল কাপড় বেঁধে আদতে কার কি লাভ হয়েছে? জগতের সবকিছুই কি জয়-পরাজয়?! ! হয়তো হে হয়তো না। অথবা বলতে হয় একটা দোলনা। কিন্তু এতো কিছুর পরেও, শেষরাতের ...সেভেন-আপ-মেইল পা-কাটা ভলুর সাথে খেলতে চায় টুয়েন্টি-নাইন। রাতে, পাচার হয়ে যায় ঝাড়গ্রাম, বহেরা, নালিতাবাড়ি। নলিনী এবং নলিনীর প্রিয় টনকে টন পদ্মপাতাকে পাওয়া যায়না কোথাও!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।