আমাদের কথা খুঁজে নিন

   

চাল আমদানিকারী দেশে খাদ্য দাঙ্গা বাধতে পারে ।

দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি ,তাই যাহা আসে কই মুখে ।

চালের দাম রেকর্ড মাত্রায় পৌঁছে যাওয়ায় বহু গরিব দেশের ক্ষুধার্ত মানুষ খাদ্য দাঙ্গা বাঁধাতে পারে । বিশ্বের চাল বিশেষজ্ঞরা এই মত প্রকাশ করেছে । চালের দুই প্রধান উৎপাদনকারী দেশ ভারত ও ভিয়েতনাম চাল রপ্তানি কমিয়ে দিয়েছে । এর ফলে বিশ্বের বৃহত্তম চাল আমদানিকারী দেশসমূহ নিজেদের দেশের খাদ্য সরবরাহ বহাল রাখার জন্য হিমশিম খেয়ে যাচ্ছে ।

আন্তর্জাতিক বাজারে এখন চালের দাম টন প্রতি ৭০০ ডলার । পাঁচ বছরের মধ্যে চালের দাম তিন গুণেরও বেশি বেড়েছে । বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারী দেশ থাইল্যান্ড হুঁশিয়ারি দিয়ে বলেছে চালের দাম টন প্রতি ১০০০ ডলার ছাড়িয়ে যেতে পারে । বিশ্বের তৃতীয় বৃহত্তম চাল রপ্তানিকারী দেশ ভিয়েতনামে গত বছর মারাত্মক আকারে ফসলের রোগ দেখা দিয়েছিল । এর ফলে সেখানকার উৎপাদন কমেছিল ।

ফিলিপাইন্স,ইন্দোনেশিয়া ওআফ্রিকার প্রত্যেকটি দেশকে প্রচুর মাত্রায় চাল আমদানি করতে হ্য় । এই সব দেশের মানুষের হাতে চাল কেনার মতন যদি পর্যাপ্ত টাকা না থাকে তবে সেই দেশগুলোতে রাজনৈতিক অস্থিরতার সূত্রপাত হিসেবে সামাজিক অসন্তোষ দেখা দেবে । বাংলাদেশে ঘূর্ণিঝড়,জাভায় বন্যা,ভিয়েতনামে রোগপোকার আক্রমণ,চিন ও ভারতে বিস্ফোরক অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে দুর্দান্তভাবে চাহিদা বৃদ্ধি বিশ্বে চালের মজুতভাণ্ডারকে শেষ করে দিয়েছে । নয়াদিল্লি চালের রপ্তানি মূল্য টন প্রতি বৃদ্ধি করেছে ৭৫০ ডলার ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।