আমাদের কথা খুঁজে নিন

   

৬ দিনের ট্রেনিং সম্পর্কে মন্তব্য



৬ দিনের ট্রেনিং এর মধ্যে একদিন ছিল ছুটির দিন। বাকী দিন গুলোতে মোটামুটি অনেক কিছু শিখেছি, জেনেছি। এর মধ্যে বিশেষ বিষয়গুলো ধারাবাহিকভাবে তুল ধরা হলো। ১. কিভাবে একটি ভালো রিপোর্ট লেখা যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। রিপোর্ট লেখার সময় এর সত্যতা থাকতে হবে; সত্যতা ছাড়া কোন রিপোর্ট প্রকাশ করা যাবে না।

রিপোর্ট তৈরির অনেকগুলো কম্পোন্টে মাল্টিমিডিয়াতে প্রদর্শন করে দেখানো হয়েছে যা থেকে আমরা অনেক কিছু শিখতে পেড়েছে। ২. ওপেন সোর্স ওয়েব সাইড জুমলা, উইকোপিডিয়াতে ও ব্লোক এ কিভাবে লেখা সংযোজন করা যাবে সে বিষয়ে বিস্তারিত জানতে পিরেছি। এছাড়া বাংলা লেখায় ইউনিকোড এর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে; যা পূর্বে আমার জানা ছিল না। ৩. প্রত্যেকটি ট্রেনিং থেকে কিছু না কিছু শেখা যায়। আমি ও এই ট্রেনিং থেকে কিছু শিখেছি, জেনেছি।

ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে চেষ্টা করলে নিজে নিজেই বাংলাতে নতুন নতুন ওয়েব ডিজাইন করতে পারবে, সুন্দরভাবে রিপোর্ট তৈরী করা যাবে এবং নিজের প্রতিভাকে অন্যের নিকট প্রকাশ করার সুযোগ পাবে। মোট কথা এর আগে আমার বাংলা ওয়েব সম্পর্কে তেমন কোন ধারণা ছিলনা। এই ট্রেনিং এর মাধ্যমে আমি বাংলা ওয়েব সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি। পরিশেষে ট্রেনিং আয়োজক ডি.নেট এর সকল কর্মকর্তাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ জামাল উদ্দিন এসডিএস, শরীয়তপুর।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।