আমাদের কথা খুঁজে নিন

   

= শান্তি-ভূমির পত্তন

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

অবিভাজিত রক্ত-কারিগরে একদিন করেছি সবিনয় অনুরোধ আমায় একখানি মানচিত্র এঁকে দাও কি চাই তোমার ক্যানভাস ..... আমার শরীরের চামড়া খুলে নাও তুলি করে নাও সরু হাড়গুলো শীর্ষে বেঁধে দাও চুলের গোছা শ্মশ্রুর ঢেউ-খেলা শেষটুকু.... হে চিত্রকর! আমায় একখানি মানচিত্র এঁকে দাও রঙ-প্রয়োজনে রক্তের সবটুকু নাও দু'চোখের জলে ভরে দাও নদীগুলো সব পশমে পশমে বুনে নাও সবুজ শস্যক্ষেত মাংসে মাংসে ভরাট কর উর্বরা ভূমি.. স্বপ্নগুলোকে শুধু ছড়িয়ে দাও আকাশে আকাশে সাদা সাদা মেঘেদের গায়ে লিখে দাও- 'প্রতিষ্ঠিত শান্তির সোনালী ভূমি'.... ২০.০৩.২০০৮ আন্-নুজলা, জেদ্দা, সউদী আরব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।