আমাদের কথা খুঁজে নিন

   

রবী ভাবনা, গানের ওপারে

দাড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে.......... ভাবনাগুলো কখনো কখনো এলোমেলো হয়ে যায় ! এলোমেলো ভাবনায় সকালের শিশিরেরা মিশে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি করে। কখনও প্রবল বেগে ধেয়ে যায় এই গতি, কখনো শ্লখ হয়ে যায়!! কিন্তু হায় কে কার কথা শোনে? ষোল প্রকার মশলায় তৈয়ারী পানের মত রবীও মনে দোল খায়, খনিকে হারায়, খনিকে ভাসে, দোল খেতে থাকে নক্ষত্র বিথীর পানে। অপার সৃষ্টি রবির, নিজের আবেগটাকে সঞ্চিত করে না রেখে পুরোটাই বিলীয়ে দেন মহাশূণ্যে। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। সৃষ্টির বিষ্ময়কে ফুটিয়ে তুলেছেন অসীম নান্দনিকতায়।

রূপসী বাংলার রূপের সাথে নব রূপের স্বপন দেখান রবি। লিখে গেছেন অবিরাম, সৃষ্টিকে ভালবেসে, দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে আমার সুর গুলি পায় চরন আমি পাইনে তোমারে। । আজ আর নয়, রবির সুরের রং ছড়িয়ে পড়ুক সুধায় সুধায়। সবার ভাল থাকুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।