আমাদের কথা খুঁজে নিন

   

চা বাগানের মধ্যখানে ....



যেদিন থেকে আমার ক্লাস শুরু সে কি আনন্দ । নতুন বন্ধু, নতুন ক্যাম্পাস আর হাত বাড়ালেই পাহাড় । হাত বাড়ালেই চা বাগান ....নতুন কুঁড়ি । সবচেয়ে আকর্ষন করতো পাহাড়ের উপরের লেডিস হল । এখান থেকে ইচ্ছে করলেই পুরো শহর দেখা যেতো ।

প্রতিদিনের ভোরের ঘাসের সাথে আমার মিতালী এভাবেই শুরু । .....দেখতে দেখতে সময় বুড়িয়ে গেছে । সুঁই সুতো আর ব্লেটের কাটাকাঁটি । একসময় ঠিকই বোরড আমি । আর ভালো লাগে কই ।

রক্ত ভয় পেতাম খুব । অথচ এখন আর বমি হয়না । প্রথমদিকের মতো । ঠিকই , মানুষ বদলায় । আমিও বদলে যেতে যেতে একদিন আবিষ্কার করলাম অনেক বড়ো হয়ে গেছি ।

সাদা এ্যাপরোনে নিজেকে কত আর ঢেকে রাখা যায় বলো । ..... তারপরও কিছু স্মৃতি আমাকেও নাঁড়া দেয় । সেই দিনের মতো । জাফলং রোড় । সেদিনের সন্ধ্যে ....।

আমার ক্লাসমেটদের সাথে লং ড্রাইভ । পথে সাদা জিপ । যার সব কটি চোখ আমাদের দিকে । আর ড্রাইভিং সিটে বসা ছেলেটির চোখে জগতের সব জেলাসী । ..... : আমার ভালো লাগে আকাশ : আমার সকালের কুঁড়ি ।

: আমার ভালো লাগে রাত ...। : আমার ভালো লাগে রাতের ঘুম । : ভালো লাগে বিনিদ্র রজনী ...। : কারন তুমি নিশাচর । : ঠিক...।

: সবচেয়ে ভালো লাগে এরশাদ টিলা....। : কচু...। রাতের বাগান দেখেছো ? বাগানের জ্বোনাকী ? : আমাদের ক্যাম্পাসের রাতের বাঁশির সুর । অপূর্ব ...। : আমাদের চা বাগানের নিরবতা ।

: আমাদের শহীদ মিনার ....। :রাতে ওখানে করো কি ? হুঁ : যা ভাগ, তোর সাথে আমার কোন ও মিল নেই । আঁতেল ডাক্তার । দুর হও ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।