চোখ মেলে দেখি জানালায় ভোরের পাখি
কি এক খেয়ালে ইসলাম গ্রুপের পেজে গিয়ে ”জয়েন করুন” কিক করে দিলাম। নীলের পটে পাচ অক্ষরের ছোট্ট শব্দ ইসলাম। বিশ্বাসীর হৃদয়ে সাড়া জাগানোর জন্য যথেষ্ট। আমি কি দুরে থাকতে পারি ! পারিনা।
ইসলাম গ্রুপে আবেদন করেছি শুনে ব্লগার বন্ধু জিভ কেটে বলল করেছিস কি? ও—টা তো ত্রিভুজের গ্রুপ।
হোয়াট ! ত্রিভুজের গ্রুপ মানে। ইসলাম কি ত্রিভুজের নাকি!
না, ত্রিভুজ চালাচ্ছে।
আমি মৃদু হাসলাম। ত্রিভুজ সামহোয়ারইনের সবচেয়ে বিতর্কিত, প্রশংসিত, সমালোচিত, আলোচিত এক ব্লগার। সে যেখানে যায় পক্ষে বিপক্ষে ব্যাপক আলোড়ন টের পাওয়া যায়।
শুধু তাকে সমর্থন দিয়ে কিংবা তার সমালাচনা করে খ্যাতি অর্জন করেছে অনেক ব্লগার লেখার মান যার যাই হোক না কেন।
আমি জানি ত্রিভুজের গ্রুপে জয়েন করা মানে নিজেকে কোন এক ব্যানারে ফেলার সমুহ সম্ভাবনাকে তুলে ধরা। তবুও আমি ইসলাম গ্রুপে জয়েন করতে চাই।
আমি জানতে চাই।
আমি মানতে চাই
আমি শুনতে চাই
আমি খুজতে চাই
আমি বুঝতে চাই
পৃথিবীর দীপ্ত মানুষেরা সত্যকে খুজে নিয়েছে আপন ইচ্ছায়।
এ কারোর দয়ার দান নয়। জ্ঞানী, শিক্ষিতরা ইসলাম থেকে দুরে সরে আছেন বলেই ইসলাম আজ মুর্খদের কবলে পড়ে কাঁদছে। সচেতন আধুনিক উদার লোকেরা মুখ বুজে থাকেন বলেই কুসংস্কারাচ্ছন্ন কাঠমোল্লারা দখল করে নিয়েছে সত্যের চাবি। এ অচলায়তন ভাঙতে হবে।
পাছে লোকে কি বলে পরোয়া করে কি লাভ।
সুশীল সমাজ নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম তাতে কেউ একজন কিছু একটা খোজার চেষ্টা করেছিল। করুক। যে মহান সত্বাকে মনে প্রানে বিশ্বাস করি তার করুনা বর্ষিত হোক সকল প্রানের প্রতি।
আমরা ত্রিভুজকে চিনতে চাইনা কেবল ইসলামকে চিনতে চাই। দুখ হচ্ছে ত্রিভুজ চেনানোর লোক আছে ইসলাম চেনাবার লোক নাই।
ত্রিভুজ ! নিতে চাও !! সাবধান । তোমার মাথার উপর ঝুলে থাকবে অদৃশ্য দন্ড। জেনে রেখো, উমরের (রা.) তলোয়ার ধার কমেছে কিন্তু হারিয়ে যায়নি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।