আমাদের কথা খুঁজে নিন

   

এসো, জাগরণের রথে বাজাই বিনাশী ডাঙ্কা মিথ্যার তরে, এসো আত্ব্যজিহাদে নিজের কুমনে আত্ব্যঘাতী হামলা চালাই নফসের ধ্বংসে

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

সাধারন মানুষ মেরে ইসলাম কখনও জগতে প্রতিষ্ঠা পাই না, যারা সামান্য মিছিল কিংবা হরতালের নামে রোগী, মুসাফির, কখনও মহিলা শিশু অসহায়কে কষ্ট দেয় তারা আর যাই হোক না কেন, মুসলমান না।গণ-অবরোধ ইসলামে সেরকম উল্লেখ নেই,। তাই আসুন অবরোধ করি নিজের সাথে, বোমা মেরে যারা জগতে ইসলাম প্রতিষ্ঠার নামে সাধারন মানুষ (তারা যে ধর্মেরই হোক না কেন) হত্যা করে তারা অবিবেচক, কাপুরুষ, আর কাপুরুষের স্থান ইসলামে নেই। শত্রু ধ্বংসের কথা বলে যারা আমজনতার ক্ষতি করে, তারা অমানুষ। মঙ্গল কামণা রথে আত্ববলিই ধর্মের বেদ, ধর্মের প্রতিষ্ঠা কিংবা পালন তরে যে সকল মনুষ্য পরস্পরে ঘৃণার রাজ্য বিস্তারে, বিধাতা সে সকল তরে মঙ্গলের কোন তুলির আচড়ে চিত্রে বসন্তের ফুল আকেঁন না। আসুন নিজেকে গড়ি, আত্ব্যঘাতি যদি হামলা করার এত শখ হয়, তবে তা যেন নিজের পাপী আত্ব্যার ভিড়ের মধ্যে হয়। হিংসা নয় সত্যর মন্ত্রে, রাশী ফলের চক্রে নয়, পরিশ্রমের আর জ্ঞানের ফর্দে নিজেদের জীবন কে ধর্মের আদলে গড়ি তুলি। শান্তিতে থাকি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।