সুখীমানুষ
অন্তরের ইতিহাস : ভালবসলে নাকি দুঃখ পেতে হয়, তবু মানুষ ভালবাসে। কেউ কেউ যেমন বলে ভালবেসে স্বর্গ সুখ তেমনি অনেকে আবার বলে ভালবেসোনা, এর মত যাতনা আর নেই। এমন টানাপোড়ন থেকেই লিখেছিলাম এই গান।
ভাল যদি নাই বাসি তবেলো কেমনে
”ভালবাসিওনা” কেঁদে ক’ব আর জনে??
নিজে যদি সব না-ই দিলেম প্রিয়ারে
প্রেমে নিঃস্ব না হতে কেমনে ক’ব আরে??
প্রেম যে অনল জ্বেলে, জ্বালাইতে টানে।ঐ
নিরস দিবশ-যামি কাটিতেনা চাহে
কপট দুঃখে মন বিরহ-গীত গাহে।।
বিরহের সুধা এবার লাগুক মনে।ঐ
২০-১১-০২, প্রেমবাগান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।