আমাদের কথা খুঁজে নিন

   

রাত কাটেনা

আমার এই পথ চাওয়াতেই আনন্দ

দিন কেটে যায় রাত কাটে না, নির্ঘুম আমি, শুধু জেগে রই। প্রতিটি মিনিট খোলা চোখে মোর তার পথ পানে, শুধু চেয়ে রই। । তাহারে চিনি না, চিনিতে চাহি না শুধু চাই ভালবাসতে। হৃদয়ের মাঝে, কোন প্রকোষ্টে রাখিব তারে স্বযত্নে।

মন ভাল নেই, কখনো থাকে না, তাই তো করি ছটফট। হৃদয়ের মাঝে তাহারে রাখিয়া, শান্ত হইব টপাটপ। জানি জানি আমি সবই আছে মোর, তবু কি যেন নেই, তাই যে বুঝিতে পারি না। মনটারে নিয়ে খেলা করিতে, আর যে মন মানে না। ।

জানি এইতো জীবন, এভাবেই কাটবে অশান্তি আর ভ্রান্তিতে। তবে পথ চাহিয়া আনন্দ পাইব, ব্লগেরই এই ভূবনে। ~বিবর্তনবাদী~ ডিসেম্বর ২৮, ২০০৭ ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।