আমাদের কথা খুঁজে নিন

   

সময় পাতের কান্নার জীবন-মৃত্যু সুখের দেশে



সময়! দেখো পেন্ডুলাম! দু-দিকে চলেছে ছিটকে সমানে, ভাংছে পলকে গড়ছে কেমনে- জীবন! সে তো নাট্যরাম! জীবন! দেখো গন্ডগ্রাম! ক্ষুধার বেদনে উষ্টো খেয়েছে, অসুখ নিধানে খুঁজতে চেয়েছে- মরন! সে তো মুক্তিধাম! মরন! দেখো শম্ভুরাম! অস্ত্র ধরেছে যুদ্ধ করেছে, লাল সবুজের পতাকা এনেছে- দেশ! সে তো ভ্রান্তনাম! দেশ! দেখো রাজ্যকাম! পাগলে ছাগলে রাজ্য চলেছে, শকুন শেয়ালে খুবলে খেয়েছে- সুখ! সে তো বর্জ্যঘাম! সুখ! দেখো চোষ্যআম! টাকার কুমির পাহাড় গড়েছে, মাঠের কৃষক করুন কাঁদিছে- কান্না! সে তো সর্ব্বনাম! ----------------------------- কবিতা কেবলি ছন্দযুথি -কি হবে কবিতা লিখে, ছন্দেরা শুধু স্বপ্নে হাসায় , বাস্তবে হয় ফিকে। ----------------------------- না হে কবি, মান ভুলে তব, কলম বাগো হাতে ছন্দের মাঝে মন্ত্রনা দাও, স্বপন বাঁধো বুকে সময় পাতের কান্নার জীবন, মৃত্যু-ই-সুখের দেশে, জাগাতে আনো ছন্দ ঘুড়ে, দাঁড়াবার পথ লিখে ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।