যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি
ডেইলি স্টার রিপোর্ট:
খবরে জানা যাচ্ছে - ৫৫ জন হজ্জ যাত্রা ইচ্ছুক মুসল্লীর কাছ থেকে টাকা নিয়ে ফটকাবাজীর অভিযোগে কমপক্ষে চারজন জামাতি নেতার নামে মামলা হয়েছে সাতক্ষীরায়।
অভিযুক্ত ব্যক্তিবর্গ হলো -
মাওলানা হাবিবুর রহমান (সদর উপজেলা সুরা ও ওয়াকিং কমিটি সদস্য),
আমিনুল ইসলাম (সাতক্ষীরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের মেম্বার)
শেখ মারুফ হোসেন (কলারোয়া উপজেলা জামাত নেতা ও মাদ্রাসা শিক্ষক)
আমিরুল ইসলাম বেলালী
অভিযোগে জানা যায় - এরা প্রতিজনে কাছ থেকে এক লক্ষ সত্তর হাজার থেকে এক লক্ষ নব্বই হাজার টাকা জাবরিক ট্রাভেলসের নামে জমা নেয়। কিন্তু উক্ত ৫৫ জন শেষ পর্যণ্ত হজ্জে যেতে পারেনি।
এই বিষয়ে জেলা জামাতের নেতাদের সাথে কথা বলতে চাইলে তারা কথা বলতে অস্বীকার করে। সাতক্ষীরার ডিসি মোঃ কেফায়েতউল্লাহ এই বিষয়ের সত্যতা স্বীকার করে যথাযথ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।
এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে -বিগত জোট সরকারের আমলে সৎ লোকের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকারকারী বাংলাদেশের জন্মবিরোধী এই রাজনৈতিক দলটির ১৭ জন নির্বাচিত এমপি ও দুই জন এমপির মধ্যে ১৩ জনই বিভিন্ন ধরনের দূর্নীতি অভিযোগে অভিযুক্ত হয়েছে। তাদের মধ্যে দুইজন এখন জেলে বিচারের অপেক্ষায় বন্দী আর একজন সাজাপ্রাপ্ত হয়েছে। শতকরা হিসাবে জামাতে ইসলামীর দূর্নীতির শীর্ষে অবস্থান করছে। তারপরও এই ধর্ম ব্যবসায়ীরা সৎলোকের শাসনের কথা বলে সাধারন মানুষকে ধোকা দেবার চেষ্টা করেই যাচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।