আমাদের কথা খুঁজে নিন

   

এক মুঠো হাস্য-রস

। বাউন্ডুলে ব্লগার। ১। স্বামীঃ যারা মূর্খ, অবুঝ; তারাই সুন্দরী রমনীদের বিয়ে করে। স্ত্রীঃ এই প্রথম তুমি আমার রূপের প্রশংসা করলে।

২। ক্রেতাঃ ভাই আপনার দোকানে ইদুর মারা ওষুধ আছে? দোকানীঃ প্যাকেট করে দেব? ক্রেতাঃ না, না আপনার দোকানেই যখন রয়েছে; তাহলে আর পয়সা খরচ কেন! তার চেয়ে বাড়ী তেকে ইদুরগুলো ধরে এনে আপনার এ্রখানে ছেড়ে দেই। ৩। পুরুষঃ তোমাকে যদি একটা গোপন কথা বলি, তুমি কি সেটা গোপন রাখতে পারবে? নারীঃ অবশ্যই পারব। কিন্তু সমস্যা হলো, আমি আবার যাদেরকে বলব; তারা সেটা গোপন রাখতে পারবে কিনা সন্দেহ রয়েছে।

৪। পুরুষঃ তুমি কথা দিয়েছিলে, এই গোপন কথাটি তুমি ফাঁস করবে না! নারীঃ ফাঁস করিনি তো! আরেকটা গোপন কথার বিনিময়ে লেনদেন করেছি! তুমি কি সেটা শুনতে চাও? ৫। সাংবাদিকঃ আপনি ঘুষ খান? টহল পুলিশঃ খাই। সাংবাদিকঃ রাতে রাস্তায় যেসব মেয়েরা রাস্তায় নামে তাদের ব্যবহার করেন? টহল পুলিশঃ মাঝে মাঝে তো করতেই হয়! সাংবাদিকঃ রাজনীতি করেন? টহল পুলিশঃ অতটা খারাপ ইহনি এখনো। ৬।

প্রথম বন্ধুঃ বাজারে গ্রীণ হার্বালের একটা টনিক এসছে, যেটা খেলে ২০০ বছর বাচা সম্ভব! দ্বিতীয় বন্ধুঃ বিয়ে না করলে কিনতাম। ৭। এক ভদ্রলোক ‘‘পাত্রী চাই” কলামে বিজ্ঞাপন দিলেন, বয়স ৪০, ত্রিশোর্ধ ‘স্ত্রী’ চাই। পাত্রী শব্দটির বদলে ভুলবশতঃ স্ত্রী শব্দটি ছাপা হওয়ায় সকাল থেকেই ফোন আশা শুরু করল, ‘‘আমার স্ত্রী-কে বিয়ে করে আমায় মুক্তি দিন। ” ৮।

স্ত্রীঃ এতক্ষন কোথায় ছিলে? স্বামীঃ ছি! বুদ্ধিমতি নারীরা কখোনো একথা জানতে চায় না। স্ত্রীঃ বুদ্ধিমান স্বামীরাও কখোনো না বলে কোথাও যায় না। স্বামীঃ দুর বোকা! বুদ্ধিমান স্বামীদের স্ত্রী থাকে নাকি?! ৯। রোগীঃ আমি একটা কলম গিলে ফেলেছি! ডাক্তারঃ এবার কিছু কাগজ গিলে ফেলুন। রোগীঃ কেন? ডাক্তারঃ এতে করে কিছু উপন্যাস, ছোট গল্প, কবিতা বের হবার সম্ভাবনা রয়েছে! ... কি করব ভাই! আজ রাতে কিছুই বের হচ্ছে না! তাই এসব দার করা কৌতুক লিখলাম! হা হা হা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।