মুক্তমন। █▓▓▓▒▒▒░░░░
পদ্মশ্রী পদক পেলেন ঝর্ণাধারা চৌধুরী
ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পদক 'পদ্মশ্রী' পেয়েছেন বাংলাদেশের ঝর্ণাধারা চৌধুরী। নোয়াখালীর গান্ধী আশ্রম ট্রাস্টের সচিব ঝর্ণাধারা চৌধুরীর পদকপ্রাপ্তির কথা জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এর ফলে কোনো বাংলাদেশী নাগরিক এই প্রথম ভারতের সম্মানজনক পদক পেলেন। দীর্ঘ দিন ধরে সমাজসেবায় নিয়োজিত ঝর্ণাধারা চৌধুরী ১৯৩৮ সালের ১৫ অক্টোবর লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন।
চিরকুমারী ঝর্ণাধারা সাম্প্রদায়িক দাঙ্গায় বিচলিত হয়ে একসময় যোগ দেন মহাত্দা গান্ধীর অহিংসা মতবাদে। সেই সময় থেকেই তিনি এই মতবাদ প্রচার করে চলেছেন। হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সরকারের তরফ থেকে ছয় বিদেশিসহ ১০৮ পদ্ম পুরস্কারপ্রাপ্তের তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে পদ্মবিভূষণ (দ্বিতীয় শ্রেষ্ঠ নাগরিক) সম্মাননা পেয়েছেন চারজন, পদ্মভূষণ (তৃতীয় শ্রেষ্ঠ নাগরিক) ২৪ জন, ৮০ জন পেয়েছেন পদ্মশ্রী (চতুর্থ শ্রেষ্ঠ নাগরিক) সম্মাননা। এদের মধ্যে ২৪ জন মহিলা রয়েছেন।
এ বছরের দ্বিতীয় শ্রেষ্ঠ নাগরিকের সম্মান পদ্মবিভূষণ পেতে যাচ্ছেন সে দেশের প্রকৃতিবিজ্ঞানী যশ পাল ও জ্যোতির্বিজ্ঞানী রদ্দাম নরসিমা। চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য মরণোত্তর পদ্মভূষণ দেওয়া হয় রাজেশ খান্নাকে। এ ছাড়া পদ্মভূষণ সম্মান পাচ্ছেন শর্মিলা ঠাকুর। ইতোপূর্বে হিন্দি চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য ২০০৫ সালে ভারত সরকার শাহরুখ খানকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।