কেএসআমীন ব্লগ
দেশে ৬ টি মোবাইল ফোন নেটওয়ার্ক আছে। সংখ্যায় কম নয়। সর্বমোট গ্রাহক প্রায় দুই কোটি। এর মধ্যে গ্রামীণ ফোনের গ্রাহক প্রায় ৬০%। সিটিসেল দেশের প্রথম অপারেটর হলেও নানাবিধ কারণে গ্রাহক সংখ্যা বাড়াতে পারেনি।
মাঝাখানে তাদের নেটওয়ার্ক খারাপ ছিল বেশ। কলরেটও বেশী ছিল। এখন সিংটেলের সাথে জয়েন্ট ভেন্চার।
এখন সবার মধ্যে তুলনা করলে দেখা যাবে যে, সিটিসেলই সেরা। বিশেষ করে কলরেট এর ব্যাপারটা বিবেচনায় আনলে।
মাত্র ২৫ পয়সায় তারা নিজেদের নেটওয়ার্কে প্রতিমিনিট চার্জ করছে। প্রায় ১০ লাখ ফোনের মধ্যে। এটা একটি দুর্দান্ত ব্যাপার। অনেকটা যেন মেঘ না চাইতেই বৃষ্টি। যেখানে অন্য অপারেটররা মিনিটে এক টাকা কল চার্জের ব্যাপারে দোদুল্যমান, সেখানে সিটিসেলের ২৫ পয়সা সেরা রেট নিঃসন্দেহে।
এখন সিটিসেলের উচিত এটাকে ধরে রাখা।
আমার নিজেরও একটি সিটিসেল আছে গ্রামীণের পাশাপাশি। ইদানিং কোন কমপ্লেন দেখি না। কল কোয়ালিটি ভাল। গ্রামীনে আমাকে না পেলে অনেকেই সিটিসেলে পাচ্ছে।
তবে সিটিসেলের ঐতিহাসিক কিছু সমস্যা রয়েই গেছে। ভাল সেট নেই তাদের। যদিও আন্তর্জাতিক বাজারে প্রচুর সিডিএমএ সেট রয়েছে বলে জানি। অন্তত: স্যামসাং ও মটরোলা'র ২০-২৫টি হ্যান্ডসেট আছে বলে আমি দেখেছি। সেগুলো পরীক্ষা করে বাজারে ছাড়ার ব্যবস্থা করা দরকার।
কিন্তু তা কেন করছে না?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।