আমাদের কথা খুঁজে নিন

   

সড়ক দূর্ঘটনার শিকার রাশেদ খান মেনন

mojnu@noakhaliweb.com.bd

বিয়ের দাওয়াত খেতে এসে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাওতলা নামকস্থানে সড়ক দূর্ঘটনায় পড়ে ১৯ অক্টোবর শুক্রবার দুপুরে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। একটি যাত্রীবাহী বাস তার ব্যবহৃত কারকে সামনের দিক থেকে চাপা দিলে এ দূর্ঘটনা ঘটে। এ ব্যাপারে সোনাইমুড়ী থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। ক্ষেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেনের ছেলে দিদার উদ্দীনের বিয়ে অনুষ্ঠানে অংশ নিতে রাশেদ খান মেনন ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় নেতা কামরুল হাসানকে নিয়ে নোয়াখালী এসেছিলেন। বর্তমানে তিনি এবং তার সহযাত্রীরা সবাই সুস্থ আছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।