আমাদের কথা খুঁজে নিন

   

আমি তো বলিনি এসো, এলে কেন তবে! আমি তো বলিনি যাও, গেলে কেন তবে!

সুখের দিনে তোমার কথা ভাবি....দুখের সাথে একলা রয়ে যাই....

***চলে গেলে*** ------------------------ সেই বসন্ত থেকে আবার বরষায় গোলাপের পাঁপড়িগুলো ভিজিয়ে, বৃষ্টি বিদায় নিয়েছিল এই কিছুদিন। এখন শরতের উজ্জ্বল আকাশ, অথচ ভেজা আমার চোঁখের পাপড়ি বিনামেঘের বৃষ্টিতে। একটু একটু করে আঁকা স্বপ্ন, মুছে যায় অনাহূত বর্ষণে। নাঃ কোন অভিযোগ নেই, শুধু একটু অনুযোগ। কেনই বা আস, কেনই বা যাও প্রতিবার, বার বার তোমার ছলনায় আঁকতে আঁকতে স্বপ্ন বিবর্ণ ক্যানভাস, ক্লান্ত আমি, ক্লান্ত আমার তূলিও। নাঃ তোমার কোন দোষ নেই, দোষ আমারই- নারী ছলনাময়ী তাই তুমিও। (১৩ সেপ্টেম্বর, ২০০৩)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।