নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .
শুক্রবার আসলেই অফিসে একা। কিছুক্ষন হয় ঠিক আছে, যেভাবেই হোক ৮ঘন্টা পার করতে হবে। কতক্ষন এভাবে থাকা যায়, তাও ভাল নেট-টা ছিল। অবসর সময় বলে যা পাওয়া যায়, তখনই নেটে। আজ বিশেষ কোন জরুরী কাজ ছিলনা, তাই কিছু পরীক্ষার এ্যাসাইনমেন্ট রেডী করলাম অফিসে বসেই।
এখনো ৩ঘন্টা বাকী অফিস শেষ করতে।
বসে থাকতে বোর লাগছে, ম্যাসেঞ্জারেও কাউকে পাচ্ছিনা যে গপসপ করে সময়টা পার করব। কিছুক্ষন বাংলা, তারপর ইংরেজী, কিছু ইনস্ট্রুমেন্টালও শুনলাম এখন আর শুনতেও ভাল লাগছেনা।
কি আর করা! কারও কোন ফুল ফ্রী মুভী ডাওনলোড করার ভাল কোন সাইট জানা থাকলে দেন, বসে ডাওনলোড দিই। এমনিতেই আজকে স্পীড ভাল থাকে, ডাওনলোড হয়ে গেলে বাকীটা সময় না হয় মুভী দেখে পার করে দেয়া যাবে।
এছাড়া তো অন্য কোন উপায় দেখছিনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।