[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
অদিকে রাত বাড়ছে , বৃষ্টি বাড়ছিল এখন কমছে..
বৃষ্টি জমা পানিতে ছায়া দেখে হাসে জলপাই রঙা মাতব্বর
হাঁটুর উপর সালোয়ার উঠালেই উজ্বল হয় সব ভয়ংকর চোখ
পথে পথে জমেছে পানি, রাজ পথে , রাজাদের পথে , জলপাইদের পায়ে
ওয়াটার প্র“ফ বুট !!
এই আমার গায়ে পানি পড়ে নি, চোখের ভেতরে অশ্র“ থলি উত্তপ্ত , বাষ্প
ওদিকে ঢাকায় কেউ পথে বিপদে, অস্থিরতা ফোনে মোবাইলে।
পানি ঠেলার ধকল আধিক্যে রুগ্ন গাড়ীর ইঞ্জিন অথবা গাড়ীর রুগ্ন ইঞ্জিন
ম রতে বসেছে পথের মাঝেই , কানে আসছে খবর, উড়ো নয়, তরঙ্গায়িত..
বৃষ্টি পানি, সময় এর বিকট মুখ রাত্রি নামে ..বাড়বেই তো অস্থিরতা
বন্ধ বন্ধ কত কিছু পানির ভয়ে কেবল। চোখের জলও বন্ধ; ক্ষুব্ধ সরলতার প্রতিমা কেবল।
কাউকে বোঝানোর জন্য তো নয়, সেদিন আর নাইরে নাতি , খাবলাই খাবলাই খাতি...( ব্লগ.রেফারেন্স পয়েন্ট অব ভিউ)..
এই সব অখাদ্য প্রবাদ এর জ্বলে বাতি
আসরে আসরে আর সুযোগে আমরা অহেতুক লেখকরা মেরে দেই ...
ওরে দেরে হারিয়া , দেরে ভরিয়া , না পুরিয়া না , ঐটাও না , ভরিয়া দে ব্লগের পাতা...জঞ্জাল খুড়িয়া খুড়িয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।