আমাদের কথা খুঁজে নিন

   

পেজফ্লেইকস সম্বন্ধে....

টুকিটাকি ভাবনাগুলো

হাসিনের পেজফ্লেইকস সংক্রান্ত পোস্ট পড়ে যারা ভাবছেন এইটা আবার কি তাদের জন্যে কিছু তথ্য দিচ্ছি। পেজফ্লেইকস হচ্ছে একটি ইন্টারনেট স্টার্ট পেজ যা অনেকটা মাই ইয়াহু, গুগল পার্সোনালাইজড হোমপেজ এবং মাইক্রোসফ্ট লাইভ এর মত। এটিতে আপনার পছন্দমত মডুলস বা ফ্লেকস যোগ করতে পারবেন। আপনাদের সবার জন্যে রয়েছে এতে মজার মজার ফ্লেকস। টেক্সট, ভিডিও, টিভি, রেডিও, আর এস এস ফিড, গুগল মেইল চেকার, ক্যালকুলেটর, ঘড়ি- কি নেই এতে।

সবচেয়ে ভাল ব্যাপার হচ্ছে এটির বাংলা ভার্সন রয়েছে। আপনারা আপনার পাতাটি অন্যের সাথে শেয়ার করতে পারবেন। এর চিফ টেকনোলজি অফিসার হচ্ছে সামহোয়ারইনের ওমর আল জাবির মিশো। ডেভেলপার টিমে বেশ কয়েকজন বাংলাদেশী রয়েছে এবং বর্তমানে ১৮জন বাংলাদেশী এতে কাজ করছে। ২০০৫ সালে এটি শুরু হয় এবং পেজফ্লেক্স লিমিটেড জার্মানী থেকে এটি পরিচালিত হয়।

আপনার ব্রাউজারে এটি সহজেই সেট করতে পারবেন। মজিলা ফায়ারফক্সে : Tools--> Options-->Homepage বক্সে অথবা ইন্টারনেট এক্সপ্লোরারে: Tools--> InternetOptions-->Homepage বক্সে যোগ করুনhttp://www.pageflakes.com/। একটি স্টার্ট পেজ কেমন হতে পারে দেখার জন্য আমার পেজফ্লেকস পাতাটি দেখতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.