"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"
কি যে হয়! আমার জন্মঋতু বসন্ত এসেছে। বাতাসে মায়ের গর্ভের গন্ধ পাই। এতেই তো সন্তুষ্ট থাকা উচিত। পারি না।
আমার কেবলই তোমার কথা মনে পড়ে। আজ ভাত পুড়ে ফেলার দশা। মোবাইলের স্ক্রীনে তাকিয়ে ভাবছিলাম তুমি এই ফোন করলে বলে। আমার কি সে কপাল আছে! ভাতের সাথে নিজের কপালটাও কবেই পুড়ে ফেলেছি- যেদিন তোমার ভালোবাসায় নিজেকে গর্বিত ভেবেছি। আদতে এ তো এক চরম বোকামী।
আজ আমার অনেক মন খারাপ...আনমনে ও ইকছু ভাবতে পারছি না। তুমি আমার অনন্ত বিরহ এবার তুলে নাও। ভালোবাসাহীন অনশন আর কত?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।