আমাদের কথা খুঁজে নিন

   

21 শে ফেব্রুয়ারীর ঠিক 2 দিন পরে

আমার ব্যক্তিগত ব্লগ

ছোটবেলায় সব সময় চাইতাম কেউ যেন আমার জন্মদিন কবে, এটা ভুলে না যায়। বাসায় 1 মাস আগে থেকে রিমাইন্ড দেয়া শুরু করতাম, যেন আমার গিফট কিনতে না ভুলে। বার বার মনে করিয়ে সবাইকে দোকানে পাঠাতাম কেনার জন্য। বন্ধুদেরকে মনে রাখানোর জন্য বলতাম, "আমার জন্মদিন 21 শে ফেব্রুয়ারীর ঠিক 2 দিন পরে"। এবার শুনুন এর ফলাফল: 1।

বেশ কিছু মানুষ সব সময় আমাকে উইস করতো 21শে ফেব্রুয়ারীর ঠিক 2 দিন আগে। 2। কেউ কেউ উইস করতো 21শে ফেব্রয়ারীতে। 3। খুব কম লোক 2 দিন পরে উইস করতো।

তাই এখন আর এই ভাবে কাউকে জন্মদিন মনে করিয়ে দেয়ার চেষ্টা করিনা...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।