আমাদের কথা খুঁজে নিন

   

> জনম জনম গেলো... \

পুষ্প, বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ

খানিকটা বড়ো হবার পরে, যখন তুলনামূলক বেশি মনোযোগ দিয়ে নজরুল গীতি শুনলাম, তখন মনে হলো, মনের বয়েস একটু বেশি না হলে আসলে নজরুলের মজাটা টের পাওয়া যায় না। ভাষার অপরূপ প্রয়োগ আর সেই সাথে অসাধারণ সুরের যে মিশেল, সেটাকে খুব সংক্ষেপে প্রকাশ করতে চাইলে একটা শব্দই বলতে হবে, "ম্যাচিওরড!'' --------------- পদ্মার ঢেউ রে, মোর শূণ্য হৃদয় পদ্ম নিয়ে যা, যা রে। পদ্মার ঢেউ রে...। এই পদ্মে ছিলো রে যার রাঙা পা, আমি হারায়েছি তারে। মোর পরাণও বধূ নাই, পদ্মে তাই মধু নাই, নাই রে। বাতাস কাঁদে বাইরে..., সে সুগন্ধ নাই রে...। মোর রূপের সরসীতে আনন্দ মৌমাছি, নাহি ঝংকারে, পদ্মার ঢেউ রে, মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা, যা রে। ------------------------ এই মূহুর্তে বেশ কিছু গান ঘুরে ফিরে শুনছি। তার মধ্যে দু'টা হলো আমার সবচে' পছন্দের নজরুল গীতি। [link|http://www.esnips.com/doc/f63a03ca-2b3f-487e-80bb-9e4912728f12/Padmar-Dheu-Re|wd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।