আমাদের কথা খুঁজে নিন

   

বই এর জন্যে লেখা...কিছু কথা

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

-কথা তো অনেক, যেমন ভালো লেখাও ব্লগে অনেক অনেক। কিন্তু সময় কম.....এত অল্প সময়ে পছন্দের লেখা খোঁজা সত্যিই ভীষন দুরহ কাজ, খুঁজতে গিয়েই বুঝলাম। কত লেখাই কত সময় পড়েছি মন কেড়েছে...কিন্তু এখন কি আর মনে আছে.... -সমন্বয়কারীগণ এর দৃষ্টি আকর্ষন করছি, অনেকের অনেক লেখাই, বিশেষ করে অনেক কবিতা পূর্ব প্রকাশিত, সেক্ষেতে মনে হয় নতুন অপ্রকাশিত লেখাগুলোই বাছাই করতে হবে। এতে সুবিধাও সব লেখা পড়তে হচ্ছেনা। ব্লগের বিশিষ্ট কবি জলিল ভাই এর এত এক সুন্দর কবিতা হতে কবিতা বাছাই করতে গিয়ে ব্যাপারটা মাথার খেলল।

তাই এখন ওনার পুরাতন গুলো বাদ দিয়ে নতুন গুলোই ঘাটছি। -- আমার নিজের কবিতা বেশীর ভাগই তেমন মান সম্পন্ন নয় , মানি। ভাল কবিতা কম, ব্লগে পোষ্ট করেছি আরও কম, তারউপর আগত বই এ ভাল গুলো দিয়েছি ঢুকিয়ে...ভাবছি কোনটা যে দেই। ---তবে চেষ্টা করছি আজকের মধ্যেই ব্লগের কবিদের কবিতার মধ্যে থেকেঅনন্ত 20টা সুন্দর কবিতার একটা লিস্ট কৌশিক দা আপনার উদ্দেশ্যে পাঠাতে পারব। ... --আরেকটা ভিন্ন পন্থা র কথা বলব, সময় যেহেতেু কম ...এভাবে খুঁজে বের করা বেশ জটিল, তার চেয়ে একটু কি এভাবে ভেবে দেখা যায় ...যারা সত্যি সত্যি ব্লগার হতে পেরেছেন তাদের সকলের নূন্যপক্ষে একটি করে লেখা তার কাছ সংগ্রহ করে নিয়ে সেখান থেকে ছাপানোর জন্য মনোনিত করা যেতে পারে. সবাই অংশগ্রহন করলে সেক্ষেত্রে দ্রুত এবং সকলের অংশগ্রহনের মাধ্যমে কাজটি সুচারু হবে।

আসলে সকলে ঐ 15টা করে লেখা বাছাই করতে গিয়ে নিশ্চিত হিমশিম খাচ্ছে। ...সময় লাগবেই । তাই সেটা সম্পন্ন করার আগে ...নিজের পছন্দের পোষ্টের তটির জন্য যদি আগে মনোনয়ন পাঠিয়ে দেয় তাহলে মনে হয় দ্রুততর হয় । ধন্যবাদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।