আমাদের কথা খুঁজে নিন

   

সিপিবি-বাসদের হরতালে বিএনপির সমর্থন

রোববার রাতে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিলেটে জনসভায় ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তার প্রতিবাদে বামপন্থী দলগুলো সোমবার সিলেটে আধাবেলা যে হরতাল আহ্বান করেছে, আমরা তাতে সমর্থন দিচ্ছি।”
বিকালে সিলেটের কোর্ট পয়েন্ট চত্বরে জনসভায় হামলায় আহত হন ক্ষমতাসীন আওয়ামী লীগের এক সময়ের রাজনৈতিক মিত্র সিপিবির সভাপতি সেলিম।
এর প্রতিবাদে সোমবার সিলেটে আধাবেলা হরতাল ডেকেছে সিপিবি ও বাসদ।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের ওপর ‘ছাত্রলীগের’ হামলার নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।